সচরাচর জিজ্ঞাসা

সাধারণ প্রশ্নের উত্তর

এই টুলগুলো কি সত্যিই ফ্রি?

হ্যাঁ। কোনো লগইন, সাবস্ক্রিপশন বা পেমেন্ট নেই।

আপনারা কি আমার ডেটা সংরক্ষণ করেন?

আমরা কোনো অ্যাকাউন্ট বা ব্যক্তিগত তথ্য নিই না। বিস্তারিত জানতে প্রাইভেসি পলিসি দেখুন।

ইনকাম ক্যালকুলেটরের হিসাব কতটা সঠিক?

এটি শুধু আনুমানিক হিসাব। বাস্তব আয় আপনার দর্শকের দেশ, কনটেন্ট ও বিজ্ঞাপনের চাহিদার উপর নির্ভর করে। নিশ্চিত আয়ের হিসাব দেখতে YouTube Studio ব্যবহার করুন।

টুলগুলো কি ইউটিউবের অফিসিয়াল?

না। এটি একটি স্বাধীন সাইট, ইউটিউব বা Google-এর সাথে এর কোনো সম্পর্ক নেই।

থাম্বনেইল ডাউনলোডার দিয়ে যেকোনো ছবি ব্যবহার করা যাবে?

ছবিগুলো আসলে ভিডিও নির্মাতার সম্পত্তি। অন্যের থাম্বনেইল নিজের কাজে ব্যবহারের আগে অনুমতি নিন।

ব্যানার ডাউনলোডার কখনো কেন কাজ করে না?

এটি ইউটিউবের প্রকাশ্য চ্যানেল পেজ থেকে ছবি খুঁজে আনে। ইউটিউব পেজের গঠন বদলালে, বা চ্যানেলে ব্যানার না থাকলে ছবি না-ও মিলতে পারে। তখন একটু পরে আবার চেষ্টা করুন।

ফটো মেকারে আপলোড করা ছবি কি আপনাদের সার্ভারে যায়?

না। আপলোড করা ছবি আপনার ব্রাউজারেই প্রসেস হয়। শুধু "লিংক থেকে থাম্বনেইল আনুন" দিলে সেই থাম্বনেইল সার্ভার হয়ে আসে।

ভয়েস টাইপিংয়ে আমার কণ্ঠ কি আপনাদের সার্ভারে যায়?

না। অডিও আমাদের সার্ভারে আসে না, জমাও থাকে না। তবে ভয়েস চেনার কাজটা করে আপনার ব্রাউজারের নিজস্ব সেবা (Chrome ও Edge-এ সাধারণত অনলাইনে, ব্রাউজার কোম্পানির সার্ভারে), তাই সেই অডিও ওদের নীতি অনুযায়ী প্রসেস হতে পারে।

ভিডিও কম্প্রেসার বা GIF টুল ধীর কেন?

প্রসেস আপনার ডিভাইসেই হয়, তাই গতি ফোন বা কম্পিউটারের শক্তির উপর নির্ভর করে। বড় ভিডিওতে সময় ও মেমোরি বেশি লাগে (প্রায় ৩০০MB পর্যন্ত চলে)। ছোট ফাইল দিয়ে শুরু করুন।

আমার ভিডিও কি আপলোড হয়?

না। ফাইল আপনার ব্রাউজারের ভেতরেই থাকে ও প্রসেস হয়। শুধু প্রথমবার প্রসেসিং ইঞ্জিন নামাতে ইন্টারনেট লাগে।

ডোনেট না করলে কি টুল ব্যবহার করা যাবে?

হ্যাঁ। সব টুল ফ্রি ও লগইন ছাড়া। ডোনেশন সম্পূর্ণ ঐচ্ছিক।

PDF বা ছবির টুলে আমার ফাইল কি সার্ভারে যায়?

না। এই টুলগুলো আপনার ব্রাউজারেই চলে; ফাইল কোথাও আপলোড বা জমা হয় না।

কোনো টুল কাজ না করলে কী করব?

পেজ রিফ্রেশ করে আবার চেষ্টা করুন। সমস্যা থাকলে কন্টাক্ট পেজ থেকে জানান।