এই সাইট কী করে, কী করে না

সোজা ভাষায় সীমাবদ্ধতাসহ

যা করে

  • ভিডিও লিংক থেকে থাম্বনেইল, ID, টাইমস্ট্যাম্প ও এমবেড কোড বানায়।
  • ট্যাগ, হ্যাশট্যাগ, টাইটেল ও ডেসক্রিপশনের খসড়া তৈরি করে — এগুলো টেমপ্লেট-ভিত্তিক, আপনাকে নিজে এডিট করতে হবে।
  • লিংক দিলে থাম্বনেইল এবং চ্যানেলের প্রকাশ্য ব্যানার ও প্রোফাইল ছবি ডাউনলোডের সুযোগ দেয় (ইউটিউব পেজ বদলালে মাঝে মাঝে না-ও মিলতে পারে)।
  • PDF জোড়া/ভাগ/কম্প্রেস, ছবির সাইজ KB-তে কমানো ও ফরম্যাট বদলানো, OCR, ZIP, Base64, QR কোড, বিজয় ↔ ইউনিকোড, JSON/CSS ফরম্যাটার ও Regex টেস্টারের মতো সাধারণ কাজের টুলও আছে — সবই ব্রাউজারে চলে।
  • আপনার নিজের ভিডিও থেকে অডিও বা GIF বানায় এবং ভিডিও কম্প্রেস করে — সবই আপনার ব্রাউজারে, আপনার ফাইলের উপর।
  • নিজের ফটো আর লেখা দিয়ে থাম্বনেইল, চ্যানেল ব্যানার ও প্রোফাইল ছবি বানাতে দেয়।
  • ভিডিওর প্রকাশ্য টাইটেল ও চ্যানেলের নাম দেখায় এবং ইউটিউবের সার্চ সাজেশন আনে।
  • আনুমানিক আয়, গ্রোথ ও এনগেজমেন্টের হিসাব দেখায়।
  • কোনো লগইন ছাড়া, বেশিরভাগ কাজ আপনার ব্রাউজারেই করে।

যা করে না

  • ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে না (ভিডিও টুলগুলো শুধু আপনার নিজের ফাইলের উপর কাজ করে)।
  • ভিউ, লাইক বা সাবস্ক্রাইবার বাড়ানোর কোনো উপায় দেয় না।
  • ভিডিও ভাইরাল হবে বা র‍্যাংক করবে এমন নিশ্চয়তা দেয় না।
  • ভিউ, লাইক বা সাবস্ক্রাইবারের সংখ্যা দেখায় না; আপনার চ্যানেলের ব্যক্তিগত (YouTube Studio) তথ্যও দেখতে পারে না।
  • বাস্তব আয়ের হিসাব দেয় না — শুধু আনুমানিক।
  • ইউটিউবের অফিসিয়াল সেবা নয়।