প্রাইভেসি পলিসি
আমরা কোন তথ্য ব্যবহার করি আর কোনটা করি না
সর্বশেষ হালনাগাদ: ২০২৬-১১-০২
আমরা যা সংগ্রহ করি না
সাইটে কোনো অ্যাকাউন্ট, লগইন বা ফর্ম-সাবমিশন নেই। আমরা আপনার নাম, ইমেইল বা ফোন নম্বর চাই না।
আপনার ব্রাউজারে যা সংরক্ষিত হয়
থিম (ডার্ক/লাইট) ও প্রিয় টুলের তালিকা আপনার ব্রাউজারের localStorage-এ থাকে। এগুলো আমাদের সার্ভারে যায় না। ব্রাউজারের ডেটা মুছলে এগুলোও মুছে যায়।
টুল চালালে কী ঘটে
- বেশিরভাগ টুল আপনার ব্রাউজারেই চলে; লেখা বা ছবি আমাদের সার্ভারে পাঠানো হয় না।
- ভিডিও ইনফো ও কীওয়ার্ড আইডিয়া টুলে আপনার দেওয়া ভিডিও ID বা কীওয়ার্ড আমাদের সার্ভারে আসে এবং সেখান থেকে YouTube/Google-এর সার্ভারে পাঠানো হয়।
- একই উত্তর বারবার আনতে না হয় সেজন্য উত্তর প্রায় ১ ঘণ্টা সার্ভারে ক্যাশ থাকে।
- অপব্যবহার ঠেকাতে আপনার IP-র একটি হ্যাশ করা চিহ্ন ঘণ্টাখানেকের জন্য রিকোয়েস্ট গণনায় রাখা হয়।
- ব্যানার ডাউনলোডার চ্যানেলের প্রকাশ্য ইউটিউব পেজ আমাদের সার্ভার দিয়ে পড়ে; ছবি ডাউনলোডের সময় ছবিও আমাদের সার্ভার হয়ে আসে। ছবি সংরক্ষণ করা হয় না।
- ফটো মেকারে আপনার আপলোড করা ছবি শুধু ব্রাউজারে থাকে, সার্ভারে যায় না।
- ভিডিও-অডিও টুলে (অডিও বের করা, GIF, কম্প্রেস) আপনার ফাইল ব্রাউজারেই প্রসেস হয়, আমাদের সার্ভারে যায় না। প্রসেসিং ইঞ্জিন (ffmpeg.wasm) প্রথমবার jsDelivr CDN থেকে আপনার ব্রাউজারে নামে।
- থাম্বনেইল ছবি img.youtube.com থেকে আসে।
- PDF, ছবি (কম্প্রেস, কনভার্ট, OCR, ব্যাকগ্রাউন্ড মোছা), ZIP, Base64, QR কোড, বিজয়-ইউনিকোড, ইমোজি স্টেগানোগ্রাফি ও ডেভেলপার টুলে আপনার ফাইল বা লেখা শুধু আপনার ব্রাউজারে প্রসেস হয়, সার্ভারে যায় না। (QR টুলে "লোকেশন" বেছে নিলে ব্রাউজার আপনার অনুমতি চাইবে; সেটাও সার্ভারে যায় না।)
- ভয়েস টাইপিং: আপনার কণ্ঠ আমাদের সার্ভারে আসে না, জমাও থাকে না। তবে ভয়েস চেনার কাজটা করে আপনার ব্রাউজারের নিজস্ব সেবা; Chrome ও Edge-এ সাধারণত তা ব্রাউজার কোম্পানির সার্ভারে অনলাইনে হয়, তাই অডিও ওই কোম্পানির নীতি অনুযায়ী প্রসেস হতে পারে। লেখা থেকে কথা টুল আপনার ডিভাইসের ভয়েস দিয়ে পড়ে; ভয়েসের নামের পাশে "অনলাইন" লেখা থাকলে সেটি লেখাটা ব্রাউজার কোম্পানির সার্ভারে পাঠাতে পারে। তারিখ, বয়স ও অন্য সব টুলের হিসাব শুধু আপনার ব্রাউজারে হয়।
- ডোনেট পেজে শুধু মোবাইল ব্যাংকিংয়ের নম্বর দেখানো হয়; সাইট কোনো পেমেন্ট তথ্য সংগ্রহ করে না।
তৃতীয় পক্ষ
ফন্ট আসে Google Fonts থেকে, ফলে আপনার ব্রাউজার Google-এর সার্ভারের সাথে যোগাযোগ করে। হোস্টিং কোম্পানি সাধারণ সার্ভার লগ রাখতে পারে, যা আমাদের নিয়ন্ত্রণে নেই।
বিজ্ঞাপন ও ট্র্যাকিং
বর্তমানে সাইটে কোনো বিজ্ঞাপন বা অ্যানালিটিক্স স্ক্রিপ্ট নেই। ভবিষ্যতে যোগ হলে এই পেজ হালনাগাদ করা হবে।
যোগাযোগ
প্রাইভেসি নিয়ে প্রশ্ন থাকলে কন্টাক্ট পেজ দেখুন।